গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ


ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন সুজাত আলী নামের এক কৃষক। তার ক্ষেতের সারি সারি বেডের ওপর এখন শোভা পাচ্ছে চোখ জুড়ানো লাল টসটসে স্ট্রবেরি। এরই মধ্যে স্ট্রবেরি তোলা শুরু হয়েছে এবং তা চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এতে এক দিকে যেমন লাভবান হচ্ছেন তিনি অন্যদিকে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে সেখানে। কৃষি বিভাগ বলছেন, ফসলটি সম্প্রসারনে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

পীরগঞ্জ উপজেলার ৯নং- সেনগাঁও ইউনিয়নের বেলদহি গ্রামের কৃষক সুজাত আলী। চলতি বছরের নভেম্বরের দিকে জয়পুরহাট থেকে ১৮ হাজার টাকার স্ট্রবেরির চারা ক্রয় করে নিয়ে আসেন। পরবর্তীতে নিজের ২ একর ৫৫ শতক জমিতে রোপন করেন সেই চারা। বর্তমানে তার ক্ষেতে স্ট্রবেরির গাছ রয়েছে প্রায় ৩৫ হাজার। সব গাছেই প্রচুর ফল এসেছে। ফল পাকতে শুরু করেছে। পাকা ফল তুলে বিক্রি করাও শুরু করেছেন তিনি। প্রতিদিনই পাকা স্ট্রবেরি ক্ষেত থেকে তুলছেন তিনি। ক্ষেতেই পাকা স্ট্রবেরি ৮’শ থেকে ১২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। এ ফসল আবাদ করতে এখন পর্যন্ত তার খরচ হয়েছে ১২ লাখ টাকার মতো। এরই মধ্যে ৭ লাখ টাকার ফল বিক্রি করেছেন তিনি। ক্ষেত থেকে আরো কমপক্ষে এক মাস লাগাতারভাবে পাকা স্ট্রবেরি তুলতে পারবেন বলে জানান, ঐ কৃষক। এতে সব মিলিয়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারবেন বলে আশা তার। সুজাত আলী জানান, তার ক্ষেত থেকে স্ট্রবেরি তোলা, বাছাই ও প্যাকেট করা সহ পরিচর্যার কাজে ১২ জন নারী-পুরুষ কাজ করছেন। এখানে কিছুটা হলেরও তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এদিকে ব্যতিক্রমি এ ফসল আবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে ঐ কৃষক। বিভিন্ন এলাকা থেকে খেত দেখতে আসছেন অনেকে। দিনাজপুর থেকে আসা মকলেসুর নামে এক ব্যক্তি জানান, স্ট্রবেরি খেত দেখে তিনি অভিভুত। আগামী তিনিও স্ট্রবেরি চাষ করবেন বলে জানান। বথপালিগাও গ্রামের ফাইদুল জানান, স্ট্রবেরি আবাদ করে এত লাভ হয় তা আগে জানা ছিল না। আগামী বছর তিনিও পরীক্ষামুলক ভাবে কিছু জমিতে স্ট্রবেরি চাষ করবেন। পীরগঞ্জ

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অত্যন্ত লাভজনক ও সম্ভাবনাময় এ ফসল আবাদে কৃষদের উদ্বুদ্ধ করার পাশাপাশি পরামর্শ দিচ্ছেন তারা। এ বছর উপজেলার আড়াই একর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। আগামীতে আরো বেশি পরিমাণ জমিতে যেন স্ট্রবেরি চাষ হয় এজন্য কাজ করছেন তারা।

আরও খবর