গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আ. লীগের শান্তি সমাবেশ




ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ‘বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির’ বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ।


আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের সামনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।


এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী বলেন, না খেয়ে দিন পার করার মতো এখন কোনো মানুষ নেই। তবে পুরো পৃথিবীতে জিনিসপত্রের যে দ্রব্য মূল্যের উর্ধগতি।  এর প্রভাব প্রতিটি দেশে পড়েছে। এটাকে পুঁজি করে বিএনপি-জামায়াত জোট দেশে সন্ত্রাসী কার্যক্রম  চালাচ্ছে। 


বিএনপি জামাত জানে না, তাদের চেয়ে আমরা অনেক শক্তিশালী। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেশীদিন আওয়ামীলীগের  কাছে টিকে থাকতে পারবে না, জনসাধারণের শান্তির সরকার আওয়ামী লীগ সরকার। আগামীতেও এ সরকার জয়লাভ করে সাধারণ মানুষকে ভালো রাখবে।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, রাজনীতি আর আন্দোলনের নাম করে সারা দেশে বিএনপি জামায়াত জোট একত্রিত হয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ আন্দোলনের নামে জ্বালাও পোড়াও আর মানুষ খুন কেউ মেনে নেবে না। উন্নয়ন আর মানুষকে শান্তিতে রাখার সরকার হল আওয়ামী লীগ সরকার। 

আগামীতেও এ সরকারের অধীনে দেশ পরিচালনা হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।


ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন বলেন,বিএনপির আমলে হরতাল অবরোধ সহ পেট্রোল বোমা দিয়ে মানুষকে পুড়িয়ে মারার ধ্বংসযজ্ঞ জনগণ দেখেছে। তাই বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। ২০২৪ সালের ষড়যন্ত্র করে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে বিএনপি। অপ রাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুব হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, দপ্তর সম্পাক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম,জেলা ছাত্রলীগের সহ সভাপতি আক্তারুজ্জামান অনিরসহ নেতাকর্মীরা।

আরও খবর