কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ঠাকুরগাঁয়ে প্রায় দু'লক্ষাধিক শিশু পাবে ভিটামিন "এ " ক্যাপসুল


ঠাকুরগাঁওয়ে ২লাখ ১৭ হাজার ৬৭৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। সোমবার (২০ ফেব্রুয়ারি) জেলার ৫টি উপজেলার ১ হাজার ৩৯৫টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি শুরু হবে।


রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ।


সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বছরে দুইবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হয়। এবার জেলার ২ লাখ ১৭হাজার ৬৭৫জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


জেলার ১৩৯৫ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৬২৫ শিশুকে নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৩ হাজার ৫০ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


এর মধ্যে সদর উপজেলায় ৬৮০০০ হাজার, বালিয়াডাঙ্গী উপজেলায় ২৬ হাজার ৫৫০ জন, পীরগঞ্জ উপজেলায়, ৩৫ হাজার ৫০০ জন, রাণীশংকৈল উপজেলায়, ২৯ হাজার ৫০০ জন, হরিপুর উপজেলায়, ১৯০০০ হাজার, ঠাকুরগাঁও পৌরসভায় ১৪০০০ হাজার ও রাণীশংকৈল পৌরসভায় ৫০০ শিশু এ ক্যাপসুল পাবে।

আরও খবর