কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ঠাকুরগাঁওয়ে পাচঁ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা অভিযোগ

প্রতীকী ছবি



ঠাকুরগাঁওয়ে পাচঁ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি সংস্থা কাজ করছে। সন্দেহভাজন সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়নে লাউথুতি ডাঙ্গাপাড়া গ্রামে এঘটনা ঘটে। 


নিহত ফারিহা ওই গ্রামের ফজর আলীর তৃতীয় সন্তান। আর অভিযুক্ত সফিকুল ইসলাম (২২) একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।


পরিবার ও স্বজনরা জানায়, সকালে শিশু কন্যাকে বাড়িতে রেখে মা-বাবা মাঠে কাজ করতে চলে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পান বাড়িতে ঠিক ৪০০ গজ দূরে এক ভুট্রা-ক্ষেত্রে মেয়ের মরদেহ পড়ে আছে। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে স্বজনদের অভিযোগ সফিকুল নামে এক যুবক ফারিহাকে ধর্ষণ করে হত্যা করেছে। 


ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনা উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আর সন্দেহভাজন হিসেবে সফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।

আরও খবর