কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ঠাকুরগাঁয়ের হরিপুরে ছাত্রলীগের কমিটি গঠন পদ বঞ্চিতদের ঝাড়ু মিছিল


 ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে প্রশ্ন তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন নতুন কমিটিতে পদ পাওয়া কয়েকজন নেতাও। বুধবার (৯ নভেম্বর) দুপুরে তারা হরিপুর উপজেলা গেটের সামনে মানববন্ধন করেন। পরে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক এর কুশপুত্তলিকা দাহ করে ছাত্রনেতারা।


তাদের অভিযোগ ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। বিতর্কিত ও জামায়াত-বিএনপি থেকে উঠে আসা ছেলেদের দিয়ে করা হয়েছে এই কমিটি। এর আগে বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ও হিমুন সরকারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি প্রকাশ করা হয়। সেই কমিটিতে সভাপতি করা হয় সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক করা হয় শামিম রেজাকে।


ছাত্রনেতা উজ্জ্বল রাজবীর, রফিকুল ইসলাম, তানজিরুল ইসলাম, ওমর ফারুক লিটন সহ অনেকেই অভিযোগ করে বলেন, এই কমিটি অবৈধ। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। দীর্ঘদিন ধরেই ছাত্র রাজনীতি করে আসছি। আর আজ আমাদের বাদ দিয়ে যারা জামায়াত-বিএনপি থেকে উঠে এসেছেন, যাদের পরিবারের স্বজনরা বিএনপিকে সমর্থন করেন, তারা হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেলেন।


এখানে যাকে সভাপতি করা হয়েছে, তার বাবা উপজেলা বিএনপির সদস্য পদে আছেন। এছাড়াও অনেকেই আছেন, যারা বিএনপিকে সমর্থন করেন। কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে তারা বলেন, আমরা এই অবৈধ কমিটি চাই না। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, কমিটি যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছেন, তারা কখনো ছাত্রলীগের ভালো চায় না, এটাই তার প্রমাণ।

Tag
আরও খবর