কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ঠাকুরগাঁওয়ে ৭০০ হাঁসের মৃত্যু, খামারির ২ লাখ টাকা ক্ষতি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় খামারে ৭০০ হাঁসের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন জাহেরুল ইসলাম। ১৫ মিনিটের ব্যবধানে তার সব হাঁসের মৃত্যু হয়। 



মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে এ সব হাঁসের মৃত্যু হয়। এতে ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাহেরুল। 


খামারি জাহেরুল ইসলাম জানান, শীতের কারণে হাঁসগুলো সকালে একটু দেরিতে ছাড়া হয়। ঘটনার দিন সকাল সাড়ে ১১টায় হাঁসগুলোকে ছেড়ে দেয়া হয় মাঠে যাওয়ার জন্য। মাঠে পৌঁছানোর ১৫ মিনিটের মধ্যে তার ৭ শতাধিক হাঁস মারা যায়। পেছনে থাকা হাঁসগুলো কোনোমতে খামারে ফিরিয়ে আনেন। নাহলে বাকি হাঁসগুলোও মারা যেত।


তিনি আরও জানান, তার খামারে এক হাজারের বেশি হাঁস ছিল। এর মধ্যে ২৯০টি হাঁস ফেরত আনতে পেরেছেন। 


ওই খামারির প্রতিবেশী ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, তিনি হাঁসের মৃত্যুর খবর শুনে মাঠে যান। সেখানে প্রচুর মৃত হাঁস দেখতে পান। পরে জাহেরুল ইসলাম গুনে দেখেন ২৯০টি হাঁস বাঁচাতে পেরেছেন। তার সাত শতের বেশি হাঁস মারা গেছে। শহিদুল খামারিকে মৃত হাঁসগুলো মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দেন।


খামারি জাহেরুল ধারণা করছেন, কে বা কারা মাঠের মাঝখানে বিষযুক্ত ধান ছিটিয়ে রাখে। সেগুলো খাওয়ার পরে হাঁসগুলো মারা গেছে। যার মূল্য ২ লক্ষাধিক টাকা। গর্ত খুঁড়ে মৃত হাসগুলো পুতে ফেলা হয়েছে জানান জাহেরুল ইসলাম। 


৫ বছরের বেশি সময় ধরে নিজ বাড়িতে বাণিজ্যিকভাবে হাঁস পালন করছেন জাহেরুল ইসলাম। এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে ১ হাজারের বেশি হাঁস ছিল। মাংস খাওয়ার উপযুক্ত হলেই তিনি এ সব হাঁস বিক্রি করে দেন। 


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় খামারি বড় ক্ষতির মধ্যে পড়লেন। তিনি আবেদন করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে। 


বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, ঘটনা শুনেছেন। তবে এ বিষয় নিয়ে এখনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর