কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ঠাকুরগাঁও - ২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নুরুন নাহার বেগম


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে   মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। গতকাল (২০ নভেম্বর)  সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয় ৷ দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগম। আজ দুপুর ১২ ঘটিকার সময়  পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়  থেকে ফরম সংগ্রহ করেন ।

নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশ্য বলেন - আমি আমার মরহুম পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত ৩০ বছর যাবত  আমার নির্বাচিত এলাকা  (ঠাকুরগাঁও -২) সহ ঠাকুরগাঁও জেলার  হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছি,প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করবো। আমি আমার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টি কে নেতৃত্ব দিয়েছি, তাছাড়াও ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতির  দায়িত্ব পালন করেছি, দায়িত্ব পালন করেছি ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে  কাজ করার সুযোগ দিয়েছিলেন, মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ছোটভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি  আমাকে দায়িত্ব দিয়েছেন  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে । আমি আমার দায়িত্ব পালনে সর্বদাই আন্তরিক ।  আমি যদি (ঠাকুরগাঁও -২)আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে , সরকারি দান-অনুদান এর পাশাপাশি আমারও ব্যক্তিগত  সহযোগিতা অব্যাহত থাকবে । আমার ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার হিসাব বলতে কিছু নেই । আমি আমার মরহুম পিতা মত সেবক হয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই। এ সময় তিনি ঠাকুরগাঁও -২ আসনকে সুখী, সমৃদ্ধি, বেকারমুক্ত আসন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।  


ঠাকুরগাঁও - ২ আসনের জাতীয় পার্টির তৃণমূল নেতা কর্মীদের দাবি - দীর্ঘদিন ধরে তিনি তার নিজস্ব অর্থায়নে জাতীয় পার্টিকে পরিচালনা করে আসছেন । এই মহীয়সী নারী ঠাকুরগাঁও -২ অথবা সংরক্ষিত নারী সংসদীয় আসন থেকে   এমপি নির্বাচিত না হয় তাহলে জাতীয় পার্টি অনেকটাই বিলীন হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে । এমত অবস্থায় জাতীয় পার্টি কে সুসংঘটিত করে রাখতে নুরুন নাহার বেগমকে  জাতীয় পার্টির এমপি হিসেবে দেখতে চাই জাতীয় পার্টি ও নির্বাচনী এলাকাবাসী  ।

Tag
আরও খবর