কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ঠাকুরগাঁও-২ আসনে সুজনের আয়োজনে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত


দেশব্যাপী জামায়াত-বিএনপি'র অবরোধ ও জ্বালাও পোড়াও এর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রায় ১০ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 


ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজনের আহ্বানে  শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। 


শনিবার (৪ই নভেম্বর)   দুপুরে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম। 


মোটরসাইকেল শোভাযাত্রাটি ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।  শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও বিএনপি-জামায়াতের হরতাল-অরোধের নামে নাশকতার চিত্র তুলে ধরা হয়। 


শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন বলেন- আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন তুলে ধরে বিএনপি জামাতকে বয়কটের আহবান জানান। 

এসময় আরো বলেন, দেশের প্রতিটি প্রান্তে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান। দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ এই উন্নয়নের সুবিধা ভোগ করছে। অথচ একটি মহল সুবিধা ভোগ করার পরও উন্নয়ন মানতে চাননা। তারা সমালোচনায় ব্যস্ত। মিথ্যাচারে ব্যস্ত। এই মিথ্যাচারের জবাব দিতে হবে। প্রকৃত উন্নয়ন চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। এই দায়িত্ব প্রতিটি আওয়ামীলীগ কর্মীর।

Tag
আরও খবর