গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন


ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি(১৯৪৯-১৯৫৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আইন বিভাগের ছাত্র, সাবেক এমএলএ, পার্লামেন্টারি (যুক্তফ্রন্ট) ও ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম এর পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন বর্ণিল আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় । পরে মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে বিশেষ আলোচনা হয়। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম  এডভোকেট দবিরুল  ইসলামের জ্যেষ্ঠ পুত্র   আহসান হাবীব বুলবুল ( সিনিয়র সহ-সভাপতি  বালিয়াডাঙ্গী   উপজেলা আওয়ামীলীগ), মরহুমের কনিষ্ঠ পুত্র  মোঃ আহসান উল্লাহ ফিলিপ (সাবেক ছাত্র নেতা , যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, ঠাকুরগাঁও - ২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ),.......... 



সহ এলাকাবাসী । 

এ সময় আহসান উল্লাহ ফিলিপ  বলেন -আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাদার বাড়িতে জন্মগ্রহণ করেন।


এবারের জন্মদিনে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে সেখানে যান প্রধানমন্ত্রী। তিনি সেখানে ঘরোয়া পরিবেশে জন্মদিন পালন করবেন বলে জানা গেছে। 


শেখ হাসিনার ডাক নাম হাসু (হাচু)। পিতা বঙ্গবন্ধু আদর করে এই নামেই ডাকতেন তাকে। শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে দাদা-দাদির কোলে-পিঠে মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়ায়। তারা পাঁচ ভাই-বোন। অপর চার জন হচ্ছেন—শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেল। ভাই-বোনদের মধ্যে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পিতা বঙ্গবন্ধু এবং মাতা ফজিলাতুন নেছাসহ সবাই ঘাতকদের হাতে নিহত হন।

আবেগ প্রফুল্ল হয়ে বলেন  -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ  তার পরিবার প্রাণ হারিয়েছে ঘাতকদের আঘাতে  আর আমার পিতা  প্রাণ হারিয়েছে পাকিস্তানি  স্বৈরাশাসকদের নির্মম   অত্যাচারে কারাগারে অসুস্থ হওয়ার কারণে ১৯৬১ সালে । 


সর্বশেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের  দীর্ঘায়ু কামনা করেন ।

Tag
আরও খবর