গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন ।


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে  গভীর শ্রদ্ধা ও ভালবাসায় মহান স্বীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস  পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে  জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। 


দিবসটি উপলক্ষে আজ (মঙ্গলবার)  সকালে উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন,

উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন , বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান,  শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে  বালিয়াডাঙ্গী উপজেলা হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমার এর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল,  

সহকারি কমিশনার( ভূমি) ফাতেমাতুজ জোহরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী,

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম ডন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জুলফিকার আলী, বীর মুক্তিযোদ্ধা উপজেলা ভারপ্রাপ্ত কমান্ড সোলেমান আলী,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ সইদুর রহমান  প্রমুখ।


এ সময় বক্তারা  -স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের  বাংলাদেশ   বিনির্মাণ  ও জননেত্রী  মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার দৃঢ়  প্রত্যয় ব্যক্ত করেন ।

পরে, শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা করেন।

Tag
আরও খবর