জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

দেশচিত্র

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন,  স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। আমাদের অভিভাবকরা ভাল নেই। যেখানেই মাদক কারবারী ও মাদকসেবীদের পাওয়া যাবে তাদের ধরে ধরে ১ থেকে ২ বছরের জেল দিয়ে দিবেন। তিনি আরও বলেন বর্তমান তারেক রহমানের সরকার মাদক থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদের অংশগ্রহণের চেষ্টা চালাচ্ছেন। তরুণদেরকে কর্মমূখী করার জন্য সারাদেশেই এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। 

তিনি আজ বিকেলে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য সাইকেল প্রদান ও আয়বর্ধক কাজের জন্য সেলাইমেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলা ভাষার পাশাপাশি  তরুণ যুবকদের ইংরেজী, চাইনিজ ও জাপানী ভাষা শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির কর্মীর চাহিদা ব্যাপক। তাদের ভাষা শিখার জন্য এবং সংস্কৃতি চর্চা আরো গতিশীল করার জন্য কালচারাল সেন্টার করা হবে। কয়েক মাসের মধ্যেই এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষা কেন্দ্র করা হবে। যাতে করে মধুপুরের মানুষ কর্মক্ষম ও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। 

‎ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান এড. মোঃ শামসুজ্জামান সুরুজ‎, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,  মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি এম  রতন হায়দার, সহ সভাপতি লিলি সরকার। 

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিরা।

Tag
আরও খবর