গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন: সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে লেঙ্গুড়া গ্রামের সাহেদ মেম্বারের বাড়িতে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সকল স্তরের নারী-পুরুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সাহেদ আহমদ মেম্বার ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আমীন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, যুবদল নেতা সুহেল আহমদসহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সমাবেশে কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন, যা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
১২৯ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৮৫ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
১৯৯ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
২১৮ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
২৬০ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
২৬৩ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৮৭ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৮৭ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে