জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা। সোমবার (২২ জুন) সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন এর ধনপুর গ্রামের ১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ধনপুর গ্রাম সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ১ নং ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন অত্র গ্রামের ভোক্তভোগী কৃষক ফজলু মিয়া, ছাদিকুর রহমান, ফখর উদ্দিন ও তারেক আহমদ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান ও বিএনপির কিছু নেতারা প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় না দিয়ে স্বজনপ্রীতি করে তারা তাদের আত্মীয় স্বজনদের নাম তালিকায় দিয়েছেন। এতে করে অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধনপুর গ্রামের অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকায় না আসায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা সহ প্রশাসনিক উর্ধতন কর্মকর্তাদের কাছে সুস্পষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকাভুক্ত করার জোর দাবী জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ধনপুর গ্রামের ভুক্তভোগী কৃষক আকবর আলী,আব্দুল আলী,সুরুজ মিয়া,ফজলু মিয়া, ফখর মিয়া,মান্নান আহমেদ,লিয়াকত মিয়া,জামাল আহমেদ, ফরিদ মিয়া,আব্দুল কাদির,তৈবুর রহমান,শাহিন মিয়া,ফয়জুল হক,শাহাবুদ্দিন হক,আব্দুল হেকিম,নুরুদ্দিন,ওমেদ আলী,ফয়জুল করিম,জিয়া উদ্দিন,আব্দুল মুকিদ,আইনুদ্দিন,তরিক উল্লা,ছিদ্দিকুর, আছদ্দর আলী,মছদ্দর আলী,হেলাল উদ্দিন বাবুল মিয়া,এবাদুর রহমান,ছাদিকুর রহমান,আক্কাস মিয়া,আক্কাস উদ্দিন, জাহাঙ্গীর আলম মদরিছ আলী।
আরও খবর