কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছাত্রদল নেতা জুয়েলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ জুয়েল সেখের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎

‎রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ জুয়েল সেখ। তিনি বলেন, তিনি মোঃ জুয়েল সেখ, পিতা মোঃ মোয়াজ্জেম হোসেন, গ্রাম: সয়াধানগড়া উত্তরপাড়া, সিরাজগঞ্জ। ছাত্রজীবনের শুরু থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

‎

‎সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর একটি কুচক্রী মহল তার সম্মানহানি ও রাজনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পরিকল্পিত চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রায় দুই মাস আগে ‘বর্ষা ইসলাম’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার ছবি প্রকাশ করে মিথ্যা তথ্য উপস্থাপন ও হুমকি দেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় মুরুব্বিদের অবহিত করার পাশাপাশি সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

‎

‎তিনি আরও বলেন, পরবর্তীতে বর্ষা ইসলামের বড় বোন সম্পা ইসলাম জিডি প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করে। জিডি প্রত্যাহার না করায় তাকে জড়িয়ে কুৎসা রটানো ও সম্মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকি একটি সংবাদ সম্মেলন আয়োজন করে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র অসাধু উদ্দেশ্যে ঐ নারী ও তার পরিবারকে ব্যবহার করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের অপচেষ্টা করছে। প্রকৃতপক্ষে ঐ নারীর সঙ্গে তার কোনো পরিচয় বা সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

‎

‎এ ঘটনায় তিনি গভীরভাবে বিব্রত ও আতঙ্কিত উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ সংক্রান্ত সকল প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করেছেন।

‎

‎সংবাদ সম্মেলনে তিনি সম্মানিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাকে জড়িয়ে চলমান মিথ্যা অপপ্রচার বন্ধে সহযোগিতা করার পাশাপাশি তার প্রকৃত অবস্থান গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে আগামীর পথচলাকে সুগম করার জন্য সহযোগিতা কামনা করেন।

‎

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সবুজ রায়হান বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ জাকারিয়া মেহরাব, মোঃ মৃণাল আহমেদ ইদুল, সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্সের প্রতিষ্ঠাতা মোঃ ইয়াসির আরাফাত, সভাপতি মোঃ রেদোয়ান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আরও খবর