দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ

সিরাজগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

'বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য' এই  প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ পালিত হয়েছে।

শনিবার (১লা জুন)সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে  সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং প্রাণি সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য প্রাণী সম্পদ এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।পরে শহিদ এ. কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মননা স্বারক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশ্ব দুগ্ধ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগন্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং  সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মুখ্য আলোচক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মোঃওমর ফারুক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গণপতি রায় প্রমুখ। 

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,প্রতিটি মানুষের সুস্থ থাকতে হলে দুধ খাওয়ার কনো বিকল্প নেই। সুস্থ থাকতে প্রতিটি 

নাগরিকের মানবদেহের জন্য  দুধ,ডিম,মাংস,শাক-সবজি,মাছ খাওয়ার  প্রয়োজন। একজন মেধাবী ছাত্র-ছাত্রী হতে গেলে পুষ্টিকর খাবার বেশি বেশি করে খেতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে তরুণ প্রজন্মেরায় আগামী দিনের মেধা শক্তি।  

অনুষ্ঠানে আরো অংশ গ্রহন করেন জেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও ডেইরী এবং পোল্ট্রি ফার্মাস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ,ডেইরী খামারীবৃন্দ সহ বিভিন্ন ভেটেরিনারি ঔষুদ কোম্পানি এবং ফিড কোম্পানির প্রতিনিধি গণ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন,এলএসপি কামারখন্দ এর  রহমত আলী। পরে দুগ্ধগুনাবলী নিয়ে প্রামাণ্যচিত্র ও পাওয়ার পয়েন্টের উপর আলোচনা করেন রায়গঞ্জের ভেটেরিনারি অফিসার ডাঃমোঃ আমিনুল ইসলাম।

আরও খবর