নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জ সহ ৬ জেলার ৩১৪ জন চরমপন্থীকে আর্থিক সহয়তা প্রদান।

সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, টাঙ্গাইল, বগুড়া ও মেহেরপুর সহ ৭ জেলার এলএম লাল পতাকা বাহিনী, জনযুদ্ধ এবং সর্বহারা পার্টির মোট ৩১৪ জন আত্মসমর্পণকৃত চরমপন্থী সর্বহারা সদস্যদের প্রতিজনকে ১ লক্ষ টাকা করে প্রধানমন্ত্রী কর্তৃক অনুদান হিসেবে আর্থিক সহয়তা দিয়েছে সিরাজগঞ্জ র‌্যাব-১২।

মঙ্গলবার সকালে র‌্যাব-১২ এর আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে এই আর্থিক সহায়তা দেয়া হয়।

‌র‌্যাব-১২ এর অতিরিক্ত ডিআইজি মো: মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। 

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার, আরিফুর রহমান মন্ডল, জেলা প্রশাসক, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার সহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা। 

উল্লেখ্য এবছরের ২১ মে ২১৯টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চরমপন্থি মোট ৩১৪ জন স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্বসমর্পন করেন। 

এসময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, আত্মসমর্পণকৃত সর্বহারা সদস্যদের আর্থিক সহয়তা দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে আনতে ও জীবন মান উন্নয়নে র‌্যার সব সময় তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে ভবিষ্যৎ তাদের পাশে থেকে সহযোগিতা করে যাবে।

আরও খবর