জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শন করে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬-এর আওতায় গুদামজাত খাদ্যশস্যের ১০০ শতাংশ স্টক ভেরিফিকেশন ও মান যাচাই কার্যক্রম সম্পন্ন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি ঝিনাইগাতী এলএসডিতে উপস্থিত হয়ে সংরক্ষিত খাদ্যশস্যের মজুত, গুদাম ব্যবস্থাপনা ও খাদ্যশস্যের গুণগত মান সরেজমিনে যাচাই করেন। এ সময় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬-এর আওতায় সংগৃহীত ও মজুতকৃত খাদ্যশস্য নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে কি না, তা পরীক্ষা করা হয়। স্টক ভেরিফিকেশন ও মান যাচাই কার্যক্রমের সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন গুদামের সার্বিক ব্যবস্থাপনা, মজুতের হিসাব এবং খাদ্যশস্যের মান যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানাসহ স্থানীয় খাদ্য বিভাগের এলএসডির কর্মকর্তা-কর্মচারীরা। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও খাদ্যশস্যের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের স্টক ভেরিফিকেশন ও মান যাচাই কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানান।

Tag
আরও খবর