শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট বিক্রি ও রাখার দায়ে ঝিনাইগাতী সদর বাজারের ব্যবসায়ী নওশেদ আলীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা অমান্য করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিক্রির জন্য দোকানে রাখা নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ সদস্য, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে