জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট ২০২৬) নালিতাবাড়ী উপজেলার নলকুড়া আশার আলো মহিলা যুব সংগঠনে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও-এর মোট ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলা এ শিক্ষা সফরের আয়োজন করে। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা, মাঠ সহায়ক সালসেং সাংমা ও বেবি অমিতা সাংমা। শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা নলকুড়া আশার আলো মহিলা যুব সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব বিকাশ, সদস্যদের অংশগ্রহণ, আয়বর্ধক কার্যক্রম এবং সংগঠনের মাধ্যমে নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি দুই সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের সফলতা, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে পারস্পরিক মতবিনিময় করেন। বক্তারা বলেন, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়। একই সঙ্গে সফল উদ্যোগগুলো এক সংগঠন থেকে অন্য সংগঠনে প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, সিবিও নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সংগঠনগুলোকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। 

Tag
আরও খবর