জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময়

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা গ্রহণের কৌশল এবং জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও সদস্যদের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট ২০২৬) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের নলকুড়া আশার আলো মহিলা যুব সংগঠনে এ শিক্ষা সফর ও ক্রস লার্নিং অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে নালিতাবাড়ী উপজেলার দিকপাড়া একতা যুব সংগঠনের সিবিও সদস্যবৃন্দ। শিক্ষা সফরটি আয়োজন করা হয় সিবিও নেতৃবৃন্দের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া কারিতাস সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হিলারিউস রিছিল, মাঠ সহায়ক সম্পদ ম্রং, কারিতাসের কর্মকর্তা-কর্মীবৃন্দ এবং নলকুড়া আশার আলো মহিলা যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষা সফরে দিকপাড়া একতা যুব সংগঠনের সিবিও’র ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। তারা সরকারি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত নলকুড়া আশার আলো মহিলা যুব সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় করেন। ক্রস লার্নিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা সিবিও সদস্যদের পারস্পরিক পরিচিতি ও যোগাযোগ বৃদ্ধি, সংগঠন পরিচালনা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। একই সঙ্গে সংগঠনের প্রয়োজনীয় ডকুমেন্টেশন সংরক্ষণ এবং সরকারি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সংগঠনের নিবন্ধন পাওয়ার প্রক্রিয়া ও কৌশল নিয়েও আলোচনা করা হয়। এ সময় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (সিএসএ) সম্পর্কে অংশগ্রহণকারীদের পরিচিতি ও ধারণা দেওয়া হয়। পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন কৌশল নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শেরপুর সদর উপজেলার বিভিন্ন সিবিও’র সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কারিতাস সীডস কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ-এর অর্থায়নে বাস্তবায়িত হয়।

Tag
আরও খবর