জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস-এসএফ কর্মসূচির উদ্যোগে ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) ঝিনাইগাতী পল্লী উন্নয়ন ভবনের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, ঝিনাইগাতী উপজেলা এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে বিভিন্ন এসআরজি দলের ভার্মি কম্পোস্ট উদ্যোগে আগ্রহী ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, কম্পোস্ট স্থাপনের উপযুক্ত স্থান ও কাঠামো, কেঁচো ব্যবস্থাপনা, জৈব উপকরণের ব্যবহার এবং কৃষি জমিতে উৎপাদিত ভার্মি কম্পোস্টের সঠিক প্রয়োগ সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। পরিবেশবান্ধব ও নিরাপদ জৈব সার ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান। এছাড়া কারিতাসের সিএসপি (প্রাণী) মো. আবু সাইদ, বিভিন্ন এসআরজি দলের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশ, সীডস কর্মসূচির মাঠ সংগঠক হান্না রেমা। আয়োজকরা জানান, ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জৈব সার উৎপাদনের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়ন ও আর্থ-সামাজিক ক্ষমতায়নই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ।

Tag
আরও খবর