জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

“শিক্ষা, নেতৃত্ব ও দক্ষতায় এগিয়ে যাবে কিশোরী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই উত্তরীয় পড়িয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। শনিবার (২২ আগস্ট) উপজেলার আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অতিথিরাসহ ১৮০ জন সংলাপ কিশোরীরা অংশগ্রহণ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার এসআই আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক রবেতা ম্রং, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রৌশন জাহান এবং এমএলই শিক্ষক লতা নকরেক। কারিতাস সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার প্রণয় কুমার ম্রংয়ের সভাপতিত্বে ও কিশোরী সংলাপ কেন্দ্রের সদস্য জুঁইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাসের ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা। ২০২৬ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী রুমানা ক্রেস্ট পেয়ে তার অনুভূতি ব্যক্ত করেন। সমাবেশে কিশোরীদের শিক্ষা, নেতৃত্বের বিকাশ, দক্ষতা অর্জন, আত্মনির্ভরশীলতা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে কিশোরীদের শিক্ষিত, দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন করে গড়ে তোলা জরুরি। কিশোরীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, কিশোরীরা আগামী দিনের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও নেতৃত্বের সুযোগ পেলে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখতে পারবে। মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় আয়োজিত এ সমাবেশে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। কিশোরীদের সংলাপ অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আদিবাসী নৃত্য ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। 

Tag
আরও খবর