জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস

শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি গ্রামে প্রবাহমান খালে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) শেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা পুলিশ ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। অভিযানকালে তিলকান্দি গ্রামের প্রবাহমান খাল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল জব্দ করা হয়। উদ্ধার করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। পরে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ ও ক্ষতিকর জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ ধরনের অবৈধ মাছ ধরার উপকরণ ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থে এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিষিদ্ধ জাল ব্যবহার ও অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর