জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

নিয়মিত গণশুনানিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার অসহায় ও কর্মক্ষম মো. জহুরুল ইসলামের হাতে একটি ভ্যানগাড়ি তুলে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন জহুরুল ইসলামের হাতে ভ্যানগাড়িটি তুলে দেন। জানা যায়, প্রায় এক মাস আগে নিয়মিত গণশুনানিতে উপস্থিত হয়ে মো. জহুরুল ইসলাম জেলা প্রশাসককে জানান, তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি চুরি হয়ে গেছে। ভ্যানগাড়িটি হারিয়ে তিনি কর্মহীন হয়ে পড়েন। বিষয়টি শুনে জেলা প্রশাসক তাকে একটি নতুন ভ্যানগাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জহুরুল ইসলামের হাতে ভ্যানগাড়িটি তুলে দেওয়া হয়। নতুন ভ্যানগাড়ি পেয়ে তিনি আবারও নিজ কর্মসংস্থানে ফিরতে পারবেন এবং পরিবারের জীবিকা নির্বাহের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। ভ্যানগাড়ি হস্তান্তরের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, অসহায় ও কর্মক্ষম মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবনমানের উন্নয়নে জেলা প্রশাসন, শেরপুরের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার মাধ্যমে অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হচ্ছে।

Tag
আরও খবর