জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান রক্ষায় এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিগলাকোনা মিশন প্রাঙ্গণে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি মিশন প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পরে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগলাকোনা ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত শ্রদ্ধেয় রেভা. ফাদার নিকোলাস বাড়ৈ, সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগলাকোনা ধর্মপল্লীর সিস্টার ইনচার্জ, টিডব্লিউএ ভাইস চেয়ারম্যান, দিগলাকোনা জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক, প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, আলোক কোরে-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মি. অতুল ম্রং ও রুমেল মৃ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলএমসি কমিটির সভাপতি মি. অনন্ত ম্রং। অনুষ্ঠান সঞ্চালনা করেন মি. জয় দাংগো। আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আদিবাসী ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে দিগলাকোনা ও আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করেন। র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটির কর্মসূচি শেষ হয়।

Tag
আরও খবর