জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

“আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) সাধু জর্জের ধর্মপল্লী মরিয়মনগর মিশন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং কারিতাস ঝিনাইগাতী শাখার সীডস প্রকল্পের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি মরিয়মনগর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে মরিয়মনগর প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার লরেন্স রিবেরু, সিএসসির সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মি. অনার্শন চাম্বুগং। এছাড়াও বক্তব্য রাখেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, কারিতাস ঝিনাইগাতী উপজেলা অফিসের সালসেং মৃ, সিস্টার সিমা, গাসু গারো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা সৌহাদ্য চিরান এবং বাগাছাস ঝিনাইগাতী শাখার রুবেন নকরেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, প্রত্যন্ত ও দুর্গম এলাকায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদিবাসী ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও সেবাকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ, স্বাস্থ্য-তথ্য ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, নিরাপদ মাতৃত্ব, প্রসবকালীন ঝুঁকি হ্রাস এবং সুস্থ নবজাতক নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি আদিবাসী নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে তাঁদের জন্য সহজলভ্য, নিরাপদ ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে স্থানীয় আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, নলকুড়া সিবিও দল, বারুয়ামারী জিএনজি দল এবং মরিয়মনগর মিশন ওয়াইসিএস। অনুষ্ঠানে সাধু জর্জের ধর্মপল্লী মরিয়মনগর মিশন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং কারিতাস ঝিনাইগাতী শাখার সীডস প্রকল্পের উপকারভোগীসহ কয়েক শতাধিক গারো, কোচ, হাজং ও বর্মন আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আগের দিন অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর তরুণরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag
আরও খবর