জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ৮ আগস্ট শনিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী তাওয়াকোচা রোডের পাশে বনের ভিতরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ঝিনাইগাতী থানা পুলিশ। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ সীমান্ত এলাকার ছোট গজনী দিয়ে বাংলাদেশে আনে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদের নির্দেশে পুলিশের একটি চৌকশ দল অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছোট গজনী তাওয়াকোচা রোডের পাশে বনের ভিতর বিভিন্ন ব্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ ৭৬ হাজার টাকা বলে জানা গেছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর