জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।


৪ আগস্ট মঙ্গলবার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার সুরিহারা ও দরিকালিনগর এলাকার নয়ারী বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক করা হয়।


আটককৃত জাল উপজেলা ভূমি অফিসের সামনে জনসম্মুখে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কারেন্ট ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয়। বিধায় এ অভিযান পরিচালনা করা হয়।

Tag
আরও খবর