জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি অনলাইন সংবাদমাধ্যমে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রামের "কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকদের বেতন বকেয়া ও মুহতামিমের বেতন আত্মসাতের অভিযোগ" শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।


প্রতিবাদে কর্তৃপক্ষের দাবি, প্রকাশিত সংবাদে যে অভিযোগগুলো করা হয়েছে, সেগুলো একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবাদে মুহতামিম মাওলানা মহিউদ্দিন মুরাতের বিরুদ্ধে বেতন আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা দাবি করেন।


কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার আর্থিক সংকটের কারণে কোনো কোনো সময় বেতন পরিশোধে সাময়িক বিলম্ব হতে পারে। তবে কোনো শিক্ষকের বেতন আত্মসাৎ করা হয়নি। আর্থিক বিষয়গুলো মাদ্রাসার নিয়ম ও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়।


এছাড়া, কয়েকজন শিক্ষককে চাকরিচ্যুত করার বিষয়টিও প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্তের অংশ ছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এটিকে ব্যক্তিগত প্রতিহিংসা বা বেতন না দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট করে প্রচার করা সঠিক নয় বলেও তারা উল্লেখ করেন।


মাদ্রাসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, ইতোমধ্যে প্রকাশিত সংবাদের কারণে মাদ্রাসা ও মুহতামিমের সুনাম ক্ষুণ্ন হয়েছে দাবি করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

Tag
আরও খবর