জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের

শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় মাদক, জুয়া, চোরাচালান, চুরি-ডাকাতি এবং অবৈধ বালু-পাথর উত্তোলনের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি। মঙ্গলবার (২১ জুলাই) ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর-মোহাম্মদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।


সভায় এমপি রুবেল নবনিযুক্ত ওসির প্রতি নির্দেশনা দিয়ে বলেন, এলাকায় মাদক, জুয়া, চুরি-ডাকাতি, অবৈধ বালু পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।


এ সময় তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, অর্থলগ্নিকারী এবং এসব চক্রের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

Tag
আরও খবর