নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভয়েস অব ঝিনাইগাতী’র কম্বল পেয়ে হাসলেন নিয়তি রাণী

সত্তরোর্ধ্ব বয়সী নিয়তি রাণী বয়সের ভারে চলতে পারেন না। চোখেও ঝাপসা দেখেন। ছেলের অভাবী সংসারে কোন রকম খেয়ে না খেয়ে বেঁচে আছে। মাঘ মাসের কনকনে শীতে রাত্রী যাপনের জন্য পর্যাপ্ত শীত বস্ত্র না থাকায় খুব কষ্টে ছিলেন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্যরা তাকে খুঁজে বের করে উপহার হিসেবে একটি কম্বল তুলে দেন তার হাতে। শীত নিবারণের জন্য কম্বল পেয়ে আনন্দে হাসেন নিয়তি রাণী। শুধু নিয়তি রাণী নয়, তার মতো দুই শতাধিক দরিদ্র-অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ। বুধবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এ কম্বল বিতরণের আয়োজন করে। আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। এছাড়া সংগঠনের সদস্য রুমান, লিখন, রাকিবুল ইসলাম নয়ন, সোবাহান, খাদিজা প্রমুখ উপস্থিত ছিলেন। কনকনে শীতে কম্বল পেয়ে দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষগুলোর চোখে-মুখে খুশির ঝিলিক। দারুণ খুশি হয়েছে তারা। পাশাপাশি শীতসহ নানা দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ভয়েস অব ঝিনাইগাতীর প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিরাও। ভবিষ্যতেও দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে এ সংগঠনটি এভাবেই পাশে দাঁড়াবে এমনটিই প্রত্যাশা তাদের।

আরও খবর