কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নড়িয়ার কীর্তিনাশা থেকে উদ্ধার হলো বালু শ্রমিকের মরদেহ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে সোমবার বিকেলে ১৫ বছর বয়সী এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে সুরেশ্বর নৌ পুলিশ। নিহতের নাম মিরাজ মোল্লা, তিনি বরিশালের বানারিপাড়া উপজেলার বাসিন্দা মো. মিলন মোল্লার ছেলে।

স্থানীয়রা কীর্তিনাশা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুরেশ্বর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শনাক্তের পর মর্গে পাঠায়।

মিরাজ বালু পরিবহনের বলগেটে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন দিন আগে তিনি নিখোঁজ হন, যার প্রেক্ষিতে তার সহযোগীরা নড়িয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন।

সুরেশ্বর নৌ ফাঁড়ির পরিদর্শক আব্দুল জলিল বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

Tag
আরও খবর