কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির কথা বলা মানায় না : এনামুল হক শামীম

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-06-2023 01:52:49 pm


◾মাহবুব আলম (শরিয়তপুর জেলা প্রতিনিধি) : পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর ২ এর সংসদ একেএম এনামুল হক শামীম বলেছেন, যারা বিদ্যুতের বদলে জনগণকে খাম্বা দিয়েছে, বিদ্যুতের দাবি করায় জনগণের ওপর গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে তাদের মুখে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না।


বিদ্যুতের জন্য বিএনপির আমলে কৃষকের জীবন দিতে হয়েছে। বিএনপি-জামায়াত শাসনামলে দেশের বিদ্যুৎ খাতকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল, তা নজিরবিহীন, যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। এখন আর কাউকে বিদ্যুতের জন্য জীবন দিতে হয় না। 


তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য কাজ করে চলেছেন। অধিকাংশ রাজনীতিবিদ পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন। আর জননেত্রী শেখ হাসিনা ভাবেন আগামী প্রজন্মকে নিয়ে। তাই আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন তিনি। যে স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। সরকার ও সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতোমধ্যে বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে।  


শুক্রবার (৯ জুন) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন ও অসহায়দের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, ক্ষমতার জন্য বিএনপি এখন দিশেহারা। ক্ষমতার যাওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সমাবেশের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে ব্যর্থ হয়েছে। এদেশের মানুষ গণবিচ্ছিন্ন আগুন সন্ত্রাসীদের দল বিএনপিকে প্রত্যাখান করছে। স্বাধীনতা বিরোধী ও রাজকারদের পুর্নবাসনকারী বিএনপি কোনোদিন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না।


আওয়ামী লীগ কখনো ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দেয় না দাবি করে উপমন্ত্রী শামীম বলেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। জনকল্যাণই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। জনগণ শেখ হাসিনা সরকারের ওপর খুশি, সেকারণেই জনগণ বারবার আওয়ামী লীগকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে জানান তিনি।  


তিনি বলেন, জনগণের ওপর আওয়ামী লীগের আস্থা শতভাগ। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মাটি ও মানুষের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তাই জনগণ আগামী নির্বাচনেও স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।


সকালে উপমন্ত্রী এনামুল হক শামীম নড়িয়ার পন্ডিতসার টিএম গিয়াসউদ্দিন মহাবিদ্যালয়ের বিজয়-৭১ ভবনের নতুন উদ্বোধন ও পানি সম্পদ উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে পন্ডিতসার টিএম গিয়াসউদ্দিন মহাবিদ্যালয়ের মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মাঝে ১ লাখ টাকা বিতরণ করেন এবং বিকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সখিপুরের ২০৮ জন মেধাবী শিক্ষার্থীকে আইপ্যাড বিতরণ ও অসহায় ৩৬ টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে নগদ টাকা বিতরণ করেন।


এসময় উপমন্ত্রীর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমূখ।

আরও খবর