তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রহ্মরাজপুরে শিক্ষার্থী হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি




সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ শিক্ষার্থীর অভিভাবক ওই শিক্ষককে মারধর করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর শনিবার সকালে বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর সময় পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন শিক্ষক আবুল খায়ের। এ ঘটনায় শিক্ষার্থীর অভিভাবক বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে শিক্ষকের ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, অভিযুক্ত শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে এর আগেও প্রাইভেট পড়ানোর সময় একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবুল খায়েরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আত্মগোপনে রয়েছেন বলেও খবর পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুর রহমান মুকুল জানান, এ বিষয়ে এখনো কেউ তাঁকে কিছু জানাননি। তবে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বিষয়টি জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ না করায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত, শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি শিক্ষককে মারধরের ঘটনাটিও আইনসম্মতভাবে তদন্তের দাবি উঠেছে।

Tag
আরও খবর