জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত

শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলা প্রতিনিধি   ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফয়ার্স কানাডা, ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও উই ক্যান বাংলাদেশের সহযোগিতায় নকশীকাঁথার বাস্তবায়নে রবিবার (৩০ আগস্ট) স্থানীয় প্রশাসনের সাথে নাগরিক ফোরামের সদস্য ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়।

 নাগরিক প্রকল্পের আওতায় সংলাপে স্থানীয় সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর  দেন ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং সংশ্লিষ্ট ইউনিয়নে কর্মরত উপজেলা সমাজসেবা অধিদপ্তর, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।  

অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ হ্রাস, প্রজনন স্বাস্থ্য, ইউপি এর  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সচলকরণ ও সামাজিক সুরক্ষা খাতে নিরপেক্ষভাবে ভাতা ভোগী নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে সংগঠন প্রতিনিধি, নাগরিক ফোরামের সদস্য, প্রান্তিক জনগোষ্টি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

 সংলাপে সোসাল অডিটের তথ্য সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করেন নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার তপন কর্মকার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, ইউপি সদস্য আক্তার ফারুক, আনোয়ার হোসেন, আব্দুল অহিদ গাজী, পাপিয়া হক, হামিদুল ইসলাম বাবু প্রমুখ।


ছবি - শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে সংলাপ সভা

Tag
আরও খবর