|
Date: 2026-08-30 17:20:43 |
শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এ্যাফয়ার্স কানাডা, ইউরোপিয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও উই ক্যান বাংলাদেশের সহযোগিতায় নকশীকাঁথার বাস্তবায়নে রবিবার (৩০ আগস্ট) স্থানীয় প্রশাসনের সাথে নাগরিক ফোরামের সদস্য ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়।
নাগরিক প্রকল্পের আওতায় সংলাপে স্থানীয় সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং সংশ্লিষ্ট ইউনিয়নে কর্মরত উপজেলা সমাজসেবা অধিদপ্তর, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ হ্রাস, প্রজনন স্বাস্থ্য, ইউপি এর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সচলকরণ ও সামাজিক সুরক্ষা খাতে নিরপেক্ষভাবে ভাতা ভোগী নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে সংগঠন প্রতিনিধি, নাগরিক ফোরামের সদস্য, প্রান্তিক জনগোষ্টি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
সংলাপে সোসাল অডিটের তথ্য সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করেন নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার তপন কর্মকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, ইউপি সদস্য আক্তার ফারুক, আনোয়ার হোসেন, আব্দুল অহিদ গাজী, পাপিয়া হক, হামিদুল ইসলাম বাবু প্রমুখ।
ছবি - শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে সংলাপ সভা
© Deshchitro 2024