পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

উত্তরণ'র ফুলগাজী উপজেলায় প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত

উত্তরণ'র ফুলগাজী উপজেলায় প্রকল্পের অবহিতকরণ সভা  ২৯শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ১০.০০ টায় দাতা সংস্থা সিডা এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response 2025 প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর, মুন্সীরহাট ও দরবারপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮৭০ জন উপকারভোগীর মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস প্রদান, কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ও ইউনিয়ন এডমিনিসট্রেশনের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

উত্তরণ এর ফ্যাসিলিটেটর শেখ মেহেদী হাসানের এর সঞ্চালনায়, অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাবা ফাহরিয়া ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, এই প্রকল্পের মাধ্যমে সঠিক উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি, যাতে প্রকৃত অসহায় পরিবারগুলোই এ সুবিধা পায়। তিনি এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সকল প্রকার সহযোগিতা করবেন এবং উপস্থিত সকলকে সহযোগিতা করার আহবান জানান। 

সভায় এই প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পিছিয়ে পড়া পরিবারের মধ্যে প্রকৃত অসহায় মানুষকে চিহ্নিত করে ৮৭০টি পরিবারকে নগদ ৬,০০০ টাকা এবং ৩,০০০ টাকার সমমূল্যের হাইজিন কিট সহায়তা প্রদান করা হবে। এছাড়াও বিতরণের সময় উপকারভোগীদের স্বাস্থ্যবিধি রক্ষা এবং প্রদত্ত অর্থ সঠিকভাবে ব্যয়ের দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে একটি সচেতনতামূলক সেশনও আয়োজন করা হবে।

অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাবা মাশিয়াত আক্তার। সভায় আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, উল্লেখিত তিনটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ, প্রশাসনিক কর্মকর্তাগণ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইমাম ও শিক্ষক মণ্ডলী এবং উত্তরণ এর প্রকল্প স্টাফবৃন্দ। উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।

Tag
আরও খবর