পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

শ্যামনগরে বিশ্ব নদী দিবস পালিত

শ্যামনগরে বিশ্ব নদী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নদীর চর দখল ও ইজারা বন্ধের দাবীতে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়।

সিডিওর আয়োজনে ও সিএনআরএসের বাস্তবায়নে সুইডিস দূতাবাসের অর্থায়নে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে অবস্থিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী। 

সিডিওর কর্মকর্তা হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, সিএনআরএস কর্মকর্তা মায়া রানী, প্রতিমা রানী, সিডিওর যুব স্বেচ্ছাসেবকবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন নদীকে কেন্দ্র করে সভ্যতা ও সংস্কৃতি গড়ে উঠেছে। নদী না বাঁচলে জীববৈচিত্র্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। নদীর তীরে গড়ে উঠেছে মানব বসতি। নদী আমাদের খাদ্য, পানি ও পরিবহনের উৎস। বক্তারা উপজেলার ভরাটকৃত খাল পুনঃখনন ও ইজারা বাতিলের দাবী জানান। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে নদী ও খালের প্রবাহ সৃষ্টিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

মানবন্ধন পরবর্তী উপজেলা প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন।


 


Tag
আরও খবর