পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান: ১.২০ কোটি টাকার ভারতীয় ঔষধ জব্দ




সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা উপজেলার মীরগ্যাং ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ঔষধ জব্দ করে। অভিযানকালে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।


কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা ঔষধের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দকৃত এসব ঔষধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


তিনি আরও বলেন, “দেশের স্বার্থে চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান সব সময় চলমান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে ঔষধ পাচার করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও ধারাবাহিক অভিযানের কারণে পাচারকারীরা এখন ঝুঁকিতে পড়েছে।


কোস্ট গার্ডের এই সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য চোরাচালান বন্ধ হলে দেশের অর্থনীতি যেমন সুরক্ষিত হবে, তেমনি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ ঔষধের প্রবাহও রোধ করা সম্ভব হবে।

Tag
আরও খবর