পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে গাছ বিতরণ

কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ


সাতক্ষীরার কালিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে গণমাধ্যমকর্মীদের অন্যতম সংগঠন ‘রিপোর্টার্স ক্লাব’।


শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রিাপার্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এ সময় তিনি বলেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। মানুষের জীবন রক্ষায় গাছের অবদান অপরিসীম। গাছ শুধু বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে না, পুষ্টির চাহিদা পূরণসহ আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে। তিনি গণমাধ্যম কর্মীসহ সমাজের সকল সচেতন মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা।


রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি যথাক্রমে আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো. শের আলী, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদাউস রনি, এস এম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, মো. জাহাঙ্গীর আলম, মিয়ারাজ হোসেন, শেখ আরিফুজ্জামান রাজু, মীম ইসলাম, সাংবাদিক ইয়াসিন আলী, কুশলিয়া ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি শেখ আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।


এ সময় প্রায় অর্ধশত ব্যক্তির প্রত্যেককে একটি করে গোবিন্দভোগ আমের চারা, একটি পেয়ারা, একটি লেবু ও একটি সুপারীর চারা প্রদান করা হয়।

আরও খবর