বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় জেল পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার



র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষায়, সন্ত্রাস দমন, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব বরাবরের মতোই কঠোর পরিশ্রম ও সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় বহু মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।


গত ২০ আগস্ট ২০২৫ তারিখে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার চালতেতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা নাশকতা মামলার পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করে। তার বাবার নাম আঃ জলিল, বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামে।


প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি সাইফুল ইসলাম অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১১টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন। কিন্তু গত ০৫ আগস্ট ২০২৪ বিকালে ছাত্র-জনতার অভ্যুথানের সুযোগ নিয়ে তিনি জেল রক্ষীদের ওপর হামলা চালিয়ে কারাগারের প্রধান ফটকের তালা ভেঙে পালিয়ে যান। শুধু তাই নয়, পলায়নের সময় অন্যান্য হাজতিদেরও পালাতে সহায়তা করেন।


কারাগার থেকে বের হয়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, পেট্রোল বোমা ও ককটেল ব্যবহার করে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা ও ভাঙচুর চালায়। জেলা কারাগারের ভেতরে আগুন ধরিয়ে দিয়ে সরকারি নথিপত্র, বিপুল পরিমাণ সম্পদ ও আসবাবপত্র ধ্বংস করা হয়। এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। পরবর্তীতে তারা সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে নাশকতা চালাতে থাকে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়।


গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলামকে পরবর্তীতে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর