বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

উপকূলে পানি সংকটে চিংড়ি–কাঁকড়া চাষে বিপর্যয়



সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় ভয়াবহ পানির সংকট দেখা দিয়েছে। এর ফলে চিংড়ি ও কাঁকড়া চাষে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। স্থানীয় মৎস্যঘের মালিকরা জানিয়েছেন, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধে বসানো ৯টি অবৈধ পাইপ অপসারণ করার পর থেকেই এই সংকট তীব্র হয়েছে।


দীর্ঘদিন ধরে ওই পাইপগুলো দিয়ে নদী থেকে সরাসরি ঘেরে পানি সরবরাহ করা হতো। কিন্তু হঠাৎ পাইপ অপসারণের পর আর নতুন পানি আনা সম্ভব হচ্ছে না। ফলে ঘেরে থাকা পানি দ্রুত গরম হয়ে অক্সিজেনের ঘাটতি তৈরি করছে। এতে প্রতিদিন শত শত চিংড়ি ও কাঁকড়া মারা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা।


এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মন্ডল বলেন, “পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ঘেরে অক্সিজেনের তীব্র সংকট তৈরি হয়েছে। এতে মাছ ও কাঁকড়ার ব্যাপক মৃত্যু ঘটছে। ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে।”


স্থানীয় ঘের মালিকরা অভিযোগ করে বলেন, উপকূলীয় অঞ্চলে মাছ ও কাঁকড়া চাষই মানুষের প্রধান জীবিকা। হঠাৎ পানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। ইতোমধ্যে অনেক চাষি ধার-দেনায় জড়িয়ে পড়েছেন।


দুর্গাবাটি এলাকার ঘের ব্যবসায়ী বিকাশ চন্দ্র বলেন, “বেড়িবাঁধে পাইপ বসানো আইনত নিষিদ্ধ হলেও বিকল্প ব্যবস্থা না করে একসাথে সব পাইপ তুলে ফেলার কারণে আমরা চরম বিপদে পড়েছি। এখনই যদি বিকল্প কোনো খাল, স্লুইসগেট বা বৈধ জলপ্রবাহের ব্যবস্থা না করা হয় তবে উপকূলের হাজারো মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে।”


স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী অনিমেষ কুমার জানান, “বুড়িগোয়ালিনীসহ আশপাশের কয়েক হাজার পরিবার ঘেরনির্ভর। এভাবে পানি সংকট চলতে থাকলে মাছ ও কাঁকড়ার উৎপাদনে ধস নামবে এবং স্থানীয় অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে।”


এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “উপকূল জুড়ে নির্মিত বহু ফিশারি প্রকল্পের স্লুইসগেট দীর্ঘদিন অযত্নে পড়ে আছে। যদি এগুলো সংস্কার করা হতো, তাহলে কোনো পানির ঘাটতি হতো না।”


মৎস্যচাষিদের দাবি, উপকূলীয় অঞ্চলে মাছ ও কাঁকড়া চাষ টিকিয়ে রাখতে নিয়মিত পানি সরবরাহ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা দ্রুত ফিশারি প্রকল্পের কলগেটগুলো সংস্কার করে পানির প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একইসাথে জরুরি ভিত্তিতে বিকল্প পানি সরবরাহ ব্যবস্থার দাবি তুলেছেন চাষিরা।


তাদের আশঙ্কা, দ্রুত সমাধান না করা হলে উপকূলের মৎস্য ও কাঁকড়া খাত ভেঙে পড়বে এবং এর মারাত্মক প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতির উপর।

Tag
আরও খবর