বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

ভোমরায় বাংলাদেশ-ভারত ব্যবসায়ী নেতাদের শুভেচ্ছা ও মতবিনিময়




সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্ববোধ পরিবেশে আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল আর রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের ভোমরা ও ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নবগঠিত নেতৃবৃন্দের মধ্যে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২০ নভেম্বর) বিকালে ভোমরা জিরো পয়েন্ট এলাকায় উভয় দেশের সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ মতবিনিময় সভা চলাকালে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক আবু মুছা। অপরদিকে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন সভাপতি অচিন্ত্যকুমার ঘোষ (ভোলা) এবং সাধারণ সম্পাদক সঞ্জীব মন্ডল।


এ সময় উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল মোমিন খান চৌধুরী (সান্টু), কাস্টমস বিষয়ক সম্পাদক জিএম আমির হামজা, বন্দর বিষয়ক সম্পাদক রিয়াজুল হক, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গফুর সরদার এবং কার্যনির্বাহী সদস্য শাহানুর ইসলাম শাহীন। অপরদিকে উপস্থিত ছিলেন ঘোজাডাঙ্গা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির এবং কার্যনির্বাহী সদস্য প্রকাশ রায়, শুভেন্দু সরকার, সুভাষ সরদার,সুদীপ সরকার, ফারুক গাজী, পরেশ গোলদার ও অচিন্ত্য সরকার। 


সভায় সভাপতি আবু হাসান বলেন, আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমদানি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে কাজ করবো। দ্বি-পক্ষীয় শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে উভয় দেশের বন্দরের সার্বিক উন্নয়ন ও আমদানি রপ্তানি বাণিজ্য প্রগতিশীল করতে সচেষ্ট থাকবো। সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ভোমরা ও ঘোজাডাঙ্গা স্থল বন্দরকে আধুনিকায়ন ও বাণিজ্য সম্প্রসারণে সবসময় কাজ করে যাবো।


Tag
আরও খবর