ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ
সারাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও দলটির বিরুদ্ধে উত্থাপিত সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভুরুলিয়া ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে সমাবেশের স্লোগান ছিল—‘করবো কাজ, গড়বো দেশ’ ‘সবার আগে বাংলাদেশ’।
সমাবেশে ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম লিয়াকাত আলী উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আজু মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জিএম সুলতানুল আরেফিন, মো. রেজাউল ইসলাম ও সদস্য নুরুজ্জামান বাবুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে বক্তব্য দেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে দেশ ও জনগণের কল্যাণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০ ঘন্টা ৩২ মিনিট আগে
১০ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে