পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

কুল্যায় বসত বাড়িতে সকলকে অচেতন করে সর্বত্র লুট করলো সঙ্গবদ্ধ চোরের দল

আশাশুনি উপজেলার কুল্যায় বসত বাড়িতে চেতনা নাশক স্প্রে বা ঔষধ দ্বারা সকলকে অচেতন করে সর্বত্স্ব লুট করার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে কুল্যা গ্রামের সাধুপাড়ার কিনু কর্মকারের ছেলে গৌর কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে। চেতনা নাশক ঔষধের প্রভাবে অচেতন অবস্থায় গৌর কর্মকার, স্ত্রী বিথীকা কর্মকার ও ছেলে কৌশিক কর্মকারকে রবিবারের সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌর কর্মকারের ছোট ভাই গোবিন্দ কর্মকার জানান, তার দাদা গৌর কর্মকার, বৌদি বিথীকা কর্মকার সাতক্ষীরার একটি অনুষ্ঠান থেকে শনিবার রাতে বাড়ীতে ফিরে ছোট ছেলে কৌশিক কর্মকার নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় সঙ্গবদ্ধ চরের দল চেতনা নাশক ঔষধ বা স্প্রে দ্বারা তাদের সকলকে অচেতন করে ফেলে। গৌর কর্মকারের বড় ছেলে আশীষ কর্মকার জানান, চুরি সংগঠিত কালে একটি টাচ মোবাইল ফোন, আনুমানিক নগদ দুই লক্ষাধিক টাকা ও তার মায়ের জন্য তৈরি করা কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে সঙ্গবদ্ধ চোরের দল। তবে তার বাবা গৌর কর্মকার সুস্থ না হলে, সঠিক তথ্য জানা যাবে না বলে জানান তিনি।
গোবিন্দ কর্মকার আরও জানান, রবিবার সকালে তার দাদার পরিবারের কারও কোন সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির ভিতরে গেলে চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। এ সময় অচেতন অবস্থায় গৌর কর্মকার, স্ত্রী বিথীকা কর্মকার ও ছোট ছেলে কৌশিক কর্মকারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নয়ন চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  বিষয়টি জানতে পেরে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই জাহাঙ্গীর হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকী ফেরদৌস পলাশ, ইউপি সদস্য আলহাজ্ব আঃ মজিদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্প্রতি এর আগে নওয়াপাড়া গ্রামের মোখলেছুর রহমানের বাড়ীতে একই পন্থায় চুরি সংগঠিত হয়। এসকল এলাকায় বেকারত্বের হার বৃদ্ধি পাওয়া, মাদকসেবীর আনাগোনা, এলাকায় বহিরাগত মানুষের আগমন ঘটায় এবং রাতে পুলিশি টহল জোরদার না থাকাকেই চুরির ঘটনার জন্য দায়ী বলে দাবি করছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অচেতনদের উন্নত চিকিৎসা প্রদান সহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।


Tag
আরও খবর