পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

আওয়ামীলীগ সরকারের আমলে প্রত্যেকটি সেক্টর উন্নয়ন ভরে গেছে ....বুধহাটায় রুহুল হক এমপি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি) বলেন, দেশ আজ সব দিকে স্বয়ং সম্পুন্ন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দূর্বার গতিতে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রত্যেকটি সেক্টরে সরকার উন্নয়ন করে যাচ্ছে। সরকার পহেলা জানুয়ারীতে সকল শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছেন, ঘরে ঘরে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রতিটি ওয়ার্ডে নির্মান করেছেন কমিউনিটি ক্লিনিক, প্রতিটি উপজেলায় মুসুল্লীদের জন্য নির্মান করেছেন উপজেলা মডেল মসজিদ, গৃহহীনদের দিয়েছেন প্রধান মন্ত্রীর উপহার একটি করে জমিসহ বসতঘর, ঘরে ঘরে পৌছে দিয়েছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা। এছাড়া আওয়ামীলীগ সরকারের আমলে দেওয়া হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, শিক্ষা অনুদান, প্রতিবন্ধী ভাতা, রেশনের স্বল্প মূল্যের এবং বিনা মূল্যের ৩০ কেজি করে চাউল, ব্রীজ, কালভার্ট, রাস্তা ঘাট, সাইক্লোন শেল্টার, স্কুল, কলেজসহ এমন কোন সেক্টর নেই যে, যেখানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোড়া পৌছায়নি। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ব্যহত করতে এক শ্রেণির রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। দেশের মানুষ আজ সোচ্চার হয়েছে, বুঝতে শিখেছে। সাধারণ মানুষ আজ তাদের অধিকার আদায় করতে বুঝে গেছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি তিনি আহবান জানান।

শনিবার (১৪ অক্টোবর) দিনভর  বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া, মধ্যম চাপড়া, বুধহাটা করীম সুপার মার্কেট, শ্বেতপুর ফুটবল মাঠ, নৈকাটি কমিউনিটি ক্লিনিক চত্বর, পাইথালী তমাল তলা ও বেউলা গাজীর হাটে পৃথক পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি)। উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় ও পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক শম্ভুজীত মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, সদস্য মেহেরুন্নেছা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাহেব আলী, বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হক সহ ওয়ার্ড ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর