পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

সাতক্ষীরা কলেজ বিসিএস শিক্ষকদের বিক্ষোভ

সাতক্ষীরা কলেজ বিসিএস শিক্ষকদের বিক্ষোভ



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনে সাতক্ষীরায় বিসিএস শিক্ষক ক্যাডারদের বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়েছে কর্মবিরতির তৃতীয় দিন।


বৃহস্পতিবার ১২ই অক্টোবর সকাল থেকে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকরা দাবিনামা সম্বলিত ফেস্টুনসহ মিছিল সহকারে সমবেত হন কলেজ ক্যাম্পাসে।


সমাবেশের সভাপতি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা দাবি আদায়ে অনড়। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটিপ্রদানসহ বিভিন্ন দাবিতে সারাদেশের সাথে সাতক্ষীরায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি চলছে। প্রয়োজনে দাবি আদায়ের জন্য এ আন্দোলনে আরো দীর্ঘায়িত করা হবে। শিক্ষকরা আজ আন্দোলনে অনেক বেশী সক্রিয় সবাই দাবি আদায় করেই ঘরে ফিরবে। তিনি বলেন, সাতক্ষীরার শিক্ষকরা এ আন্দোলন আরও বেশী তীব্র করবে।


সকালের সমাবেশে বক্তব্য রাখেন কাজী আসাদুল ইসলাম চপল, মোঃ অলিউর রহমান, ড. নাসরিন আক্তার, মোঃ বদরুল মিল্লাত, মোঃ মোছলেহুল আলম, মোঃ নজরুল ইসলাম, ড. মোঃ শাহিনুর রহমান, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ আবুল হাসেম, বলাই চন্দ্র ঘোষ, মোহাম্মদ আল মুস্তানছির বিল্যাহ, মহাদেব চন্দ্র সিংহ প্রমুখ।

কাজী আসাদুল ইসলাম চপল বলেন, তারা চাকুরীতে মধ্যম সময় অতিক্রম করেছেন। তারা নতুন বিসিএস শিক্ষা ক্যাডারদের জন্য একটি সুন্দর সুসম ক্যাডার রীতির জন্য সংগ্রাম করছেন।


অলিউর রহমান বলেন, সর্বাত্মক কর্মবিরতির অনুরুপ কর্মসূচি পালন করছে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, কলারোয়া সরকারি কলেজ, তালা সরকারি কলেজ, আশাশুনি সরকারি কলেজ ও শ্যামনগর সরকারি মহসিন কলেজে।


ড. নাসরিন আক্তার বলেন, বর্তমানে সারাদেশে অনার্সের দিত্বীয় বর্ষের শিক্ষার্থীদের ফরম ফিলাপ ও ডিগ্রীর ভর্তি কার্যক্রমের সময় চলছে। অন্যান্যদের ক্লাস রয়েছে আর শিক্ষকরা রয়েছে আন্দোলনে। এটি দুঃখজনক তাই সরকারের কাছে অনুরোধ অবিলম্বে চলমান সংকট নিরসনে সরকার বিসিএস শিক্ষা ক্যাডারদের দাবি মেনে নিক।


কর্মবিরতির শেষ দিনে সকাল থেকে চলা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ রবিউল হক, ড. মোঃ আব্দুল জব্বার, মোঃ মিয়ারাজ হোসাইন, এনামুল হক, মোঃ হোসেনুর রহমান, মোঃ ফারুক হোসেন, আ.ন.ম. গাউছার রেজা, মোঃ মোস্তাজাবুর রহমান, মাহমুদা সুলতানা, সন্দীপ দাস, গৌতম কুমার পাল, মোঃ তৌফিক এলাহী, কাজী সাহাদ হোসেন, দেবাশীষ দাস, অমল কৃষ্ণ সরদার, মোঃ আবু রায়হান, মোঃ ইয়াছিন আলী, মোঃ বদরুজ্জামান, বিশ্বজিৎ রপ্তান, মোঃ শহীদুল ইসলাম, শেখ রাশেদুজ্জামান, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মাহফুজুর রহমান, বিপাশা বিশ্বাস, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সাইদুল হক, ইদ্রিস আলী, এ.কে.এম. আফতাবুজ্জামান, নাছিমা খাতুন, সেলিনা খাতুন, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ শরিফুল ইসলাম, ইউছুফ আলী খান, সৈয়দ রফিকুল ইসলাম, মোঃ হাসানুর রহমান, ইয়াসমিন আরা, মোঃ শাহজাহান আলী, কৃষ্ণপদ রায়, নীগার সুলতানা, মোঃ আবুল কালাম আযাদ, অরুনাংশু কুমার বিশ্বাস, মোঃ তামজীদ হোসেন, মোঃ আশরাফুজ্জামান, মোঃ মনিরুল ইসলাম, নিত্যানন্দ কুমার, মোঃ মনিরুজ্জামান, মোঃ আব্দুল হক, মোঃ আসাদুল হক, আয়শা আক্তার, মোছাঃ হায়াতুন্নেছা, জি.এম. ওয়াছিউদ্দীন, উম্মে ফাতেমা জোহরা, মোঃ হাবিবুর রহমান, মোছাঃ আসমা-উল-হুসনা, সাধন কুমার সরদার, পবিত্র কুমার দাশ, সাহিনা সুলতানা, মহিতোষ কুমার নন্দী, মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।


Tag
আরও খবর