রংপুরের পীরগাছায় আগামী ৫ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টায় আব্দুল্লাহ আল আমিনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাহফিল বাস্তবায়নে শুক্রবার বাদ জুমা পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (মাছুয়াপাড়া) জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনন্তরাম (মাছুয়াপাড়া) সামাজিক কবরস্থানের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা কারী আব্দুল্লাহ আল আমিন।
দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জান্নাতুল মাওয়া মডেল মাদরাসার অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা ইদ্রিস আলী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।
সকল ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে যোগদান করে পবিত্র কোরআনের তাফসির শোনার আহ্বান জানিয়েছেন পীরগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা এ কে এম আনোয়ার উল্যাহ । নারীদের জন্যও পৃথকভাবে তাফসির শোনার ব্যবস্থা রাখা হয়েছে।
১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে