জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

রংপুরের পীরগাছায় ব্যক্তি মালিকানাধীন জমি মাদ্রাসার দাবি করে বাড়ি নির্মাণে বাঁধা ও হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নেকমামুদ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মানিক মিয়া।

সংবাদ সম্মেলনে মানিক মিয়া অভিযোগ করে বলেন, উপজেলার রহমতচর গ্রামের রহমতচর দাখিল মাদ্রাসার পাশে তাদের বসতবাড়ি। সম্প্রতি সেখানে পাকা বাড়ি নির্মাণ করতে গেলে মাদ্রাসার সুপার আফজাল হোসেনসহ কয়েকজন এতে বাঁধা দেন। তারা রেকর্ড ও ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে মানিক মিয়াদের ভোগদখলে থাকা জমিটি মাদ্রাসার জমি দাবি করে বিরোধ সৃষ্টি করছেন। একপর্যায়ে মাদ্রাসার সুপার আদালতে ১৪৪/১৪৫ ধারায় আবেদন করেন বলেও জানান তিনি।

মানিক মিয়ার দাবি, তার বাবা মতিয়ার রহমান রেকর্ড ও  দলিলমূলে ওই মৌজার ২২৬১ দাগে ২২ শতক জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটির এসএ ও আরএস রেকর্ড মতিয়ার রহমানের নামে রয়েছে এবং রেজিস্ট্রি দলিলও রয়েছে। অথচ মাদ্রাসা ২২৬২ দাগে জমি ক্রয় করে ২২৬১ দাগে এসে জমি দাবি করছে। তাদের হয়রানি করতেই এ বিরোধ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় মানিক মিয়া ও তার ওয়ারিশরা হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে রহমতচর দাখিল মাদ্রাসার সুপার আফজাল হোসেন বলেন, তিনি ২০১৮ সালে মাদ্রাসাটিতে যোগদান করেছেন। ওই জমির বিষয়ে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। ১৯৯৩ সালের দলিলমূলে মাদ্রাসা ক্রয়সূত্রে ২২ শতক জমির মালিক এবং জমিটির খারিজও মাদ্রাসার নামে রয়েছে। তবে আরএস রেকর্ডের সময় বিবাদীরা কৌশলে জমিটি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। প্রতিষ্ঠানপ্রধান হিসেবে তিনি মাদ্রাসার জমি উদ্ধারের চেষ্টা করছেন। এ বিষয়ে স্থানীয়দেরও সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি।

আরও খবর