জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা

সাহায্য

রংপুরের পীরগাছা স্টেশন টাওয়ার সংলগ্ন এলাকার বাসিন্দা জুয়েল রানা ও তার সড়ক দুর্ঘটনায় আহত ছেলের চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন পীরগাছা আলোর কাফেলা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংগঠনের সদস্যরা জুয়েল রানার বাড়িতে গিয়ে নিজেদের মধ্যে সংগ্রহ করা অর্থ তার হাতে তুলে দেন।

জানা গেছে, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানার ছেলে গুরুতর আহত হয়। একই সঙ্গে জুয়েল রানাও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একসঙ্গে বাবা ও ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। এ অবস্থায় জুয়েল রানা চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে পীরগাছা আলোর কাফেলার কাছে আবেদন জানান।

পীরগাছা আলোর কাফেলার সভাপতি মোস্তাফিজার রহমান রিপন বলেন, ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে জুয়েল রানার কাছে যাওয়া সম্ভব হয়নি। সুযোগ পেয়ে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে তার ও তার ছেলের চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন।

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট।

এদিকে, প্রায় তিন বছর আগে চৌধুরানী বাজারে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানার মা মারা যান। ওই দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যায় তার ছেলে নবীন বিশ্বাস। তবে দুর্ঘটনায় শিশুটির পায়ে গুরুতর আঘাত লাগে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটিকে নিয়মিত প্রতি মাসে অথবা দেড় মাস পরপর চিকিৎসকের কাছে নিতে হয়। কিন্তু অর্থের অভাবে অনেক সময় নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হয় না। ফলে তার পায়ে মারাত্মক সংক্রমণ দেখা দিয়েছে। ক্ষতস্থানে ফুলে ওঠা, রক্ত ও পুঁজ বের হওয়া এবং হাড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার মতো জটিলতা তৈরি হয়েছে।

সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে—এই শিশুটির জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ 01311-951900 (পার্সোনাল), নগদ/ডাচ বাংলা একাউন্ট 01935-096180  

আরও খবর